Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকলে দেশ জঙ্গী রাষ্ট্রে পরিণত হত : হুইপ শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি |  ১২ জুলাই, ২০১৫

জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকলে বিএনপি-জামায়াত জোট দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করত। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে জঙ্গীরা এদেশে মাথাচড়া দিয়ে উঠে। এসময় বাংলা ভাই, হরকাতুল জিহাদ সহ বিভিন্ন জঙ্গী সংগঠন ২১ আগষ্ট ঢাকায় গ্রেনেড হামলা, ৬৩ জেলায় এক সাথে বোমা বিস্ফোরণ সহ নানা স্থানে চোরাগুপ্তা হামলা চালিয়ে হতাহতের ঘটনায় জাতি শংকিত হয়ে পড়ে।

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে কঠোর হস্তে জঙ্গী দমন করে দেশকে আজ বিশ্বের মধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে নিয়ে গেছে। খুব অল্প সময়েই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের বুকে স্থান করে নিবে।’

তিনি রোববার (১২জুলাই) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী শেওরা ডিগা গ্রামে ১৪ লক্ষ টাকা ব্যয়ে ৩৭ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজ উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, এনাম উদ্দিন, গুলজার আহমদ, রুয়েল কামাল প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল, হাজী আশরাফ, সাংবাদিক লিটন শরীফ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.