Sylhet Today 24 PRINT

সিসিক কর্মকর্তাদের জন্য চালু হচ্ছে বাস সার্ভিস

নিজস্ব প্রতিবেদক |  ০৭ অক্টোবর, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর্মকর্তাদের জন্য নিটল-নিলয় গ্রুপের সহযোগিতায় চালু হচ্ছে বাস সার্ভিস। সোমবার (৮ অক্টোবর) থেকে এ বাস সার্ভিস চালু হবে বলে জানান সিসিকের গণযোগাযোগ কর্মকর্তা শাহাবউদ্দিন শিহাব।

তিনি জানান, গত সপ্তাহে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এর সাথে এক বৈঠকে মিলিত হন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় মেয়র সিসিকের কর্মকর্তাদের যাতায়াতের অসুবিধার ব্যাপারে আলোচনা করলে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান সিটি কর্পোরেশনকে একটি মিনিবাস উপহার দেবার অঙ্গীকার করেন।

৪৫ লক্ষ টাকা মূল্যের ননএসি মিনিবাসটিতে মোট ২৬টি সিট রয়েছে। বাসটি প্রতি কর্মদিবসের সকাল ৯টার মধ্যে কর্মকর্তাদের বাসা থেকে কার্যালয়ে এবং বিকাল ৫টায় কার্যালয় থেকে বাসায় নিয়ে যাবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, কর্পোরেশনের যে সকল কর্মকর্তা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত গাড়ি ব্যবহার করেন না, তারা এ বাসটি ব্যবহার করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.