Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে পাওয়ার টিলারের চাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৭ অক্টোবর, ২০১৮

সিলেটের বিয়ানীবাজারে পাওয়ার টিলারের চাপায় পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ অক্টোবর) দুপুর বারোটার দিকে বিয়ানীবাজারের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম হেলাল উদ্দিন (৩৫); তিনি কানাইঘাট উপজেলার তালবাড়ি খালপাড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেলাল উদ্দিন জমিতে হালচাষ শেষে পাওয়ার টিলারে ওঠতে গেলে পা পিছলে পড়ে যান। এসময় পাওয়ার টিলারটি উলটে পড়ে গিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা এ ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ নিয়ে বিয়ানীবাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.