Sylhet Today 24 PRINT

রথযাত্রা উৎসব উপলক্ষ্যে ইস্কনের কর্মসূচী

ডেস্ক রিপোর্ট |  ১২ জুলাই, ২০১৫

পৃথিবীতে সবচেয়ে ব্যাপক, সবচেয়ে জনবহুল, সবচেয়ে মহামিলনের আনন্দ যে ঐতিহ্যবাহী আকর্ষণীয় মহোৎসব সেটাহলো রথযাত্রা উৎসব। পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০১৫ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন সিলেট এর উদ্যোগে ৯ দিন ব্যাপি এক ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

আগামী ১৮ই জুলাই শনিবার প্রথম রথযাত্রা মহোৎসব এবং ২৬ জুলাই উল্টো রথযাত্রা মহোৎসব। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদ্যাপন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে: ১৭ই জুলাই শুক্রবার সকাল ১০ টায় গুন্ডিচা মন্দির মার্জন। ১৮ জুলাই শনিবার দুপুর ১২টায় আলোচনা সভা, বেলা ৩ টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা, রাত ৮.৩০ মিনিটে বৈদিক চলচিত্র প্রদর্শনী।

১৯ জুলাই রবিবার সকাল ১০.৩০ মিনট থেকে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০ জুলাই সোমবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, বেলায় ৩টায় সেমিনার, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

২১ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, বিকাল ৪টায় অভিভাবক সম্মেলন, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান। ২২ জুলাই বুধবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, বেলা ৩টায় প্রেরণা ফেস্টিভ্যাল, রাত ৯টায় বৈদিক নৃত্য ও নাটক।

২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান। ২৪ জুলাই শুক্রবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, বেলা ৩টায় এস এস সি পরিক্ষা-২০১৫ উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান। ২৫ জুলাই শনিবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৬ জুলাই রবিবার দুপুর ১২টায় আলোচনা সভা, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রা।

উক্ত ৯দিন ব্যাপি বৈদিক সংস্কৃতির এই বর্ণিল মহোৎসবের প্রতিটি আয়োজনে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছেন, সহ-সভাপতি, ইস্কন বাংলাদেশ ও ইস্কন সিলেট এর অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.