Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে জাতীয় নির্বাচন নিয়ে গোলটেবিল বৈঠক

জামালগঞ্জ প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০১৮

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে পিস প্রেসার গ্রুপ (পিপিজি) এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে 'সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন: নাগরিক সমাজের ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রবাদিতা অতিক্রম করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলা ও এর লক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জের বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউকে-এইড ও ইউএস-এইড এর সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও এশিয়া ফাউন্ডেশনের অংশীদারিত্বে বাস্তবায়িত 'স্ট্রেংদেনিং পলিটিকাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ (এসপিএল)' প্রকল্পের আওতায় অনুষ্ঠিত বৈঠকে উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতিয় পার্টির নেত্রীবৃন্দসহ সমাজসেবক, সাংবাদিক, নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সদস্যগণ ও নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সুজনের জামালগঞ্জ উপজেলার আহবায়ক মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর এসপিএল প্রকল্পের সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা, সুজন এর যুগ্ম আহবায়ক অঞ্জন পুরকায়স্থ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষক লীগের আহবায়ক আলী আমজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলী আক্কাস মুরাদ, মারফত আলী, মাধবী রানী চৌধুরী, আবু লেইচ, নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন, সাংবাদিক মহসিন কবির প্রমুখ।

অংশগ্রহণকারীগণ জামালগঞ্জকে বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতাবিহীন মানবিক সমাজ গড়ে তোলার লক্ষে দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দদের রাজনৈতিক সম্প্রীতি ও একত্রে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.