Sylhet Today 24 PRINT

মানবাধিকার নিয়ে জামালগঞ্জে আলোচনা সভা

জামালগঞ্জ প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০১৮

জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার নিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) বিকেলে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে পিস প্রেসার গ্রুপ (পিপিজি) ও বিকশিত নারী নেটওয়ার্ক (বিএনএন) জামালগঞ্জ উপজেলা এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতিয় পার্টির নেতৃবৃন্দসহ সমাজসেবক, সাংবাদিক, নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সদস্যগণ ও নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সুজন এর জামালগঞ্জ উপজেলার আহবায়ক মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সহকারী প্রোগ্রাম অফিসার মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা, সুজন এর যুগ্ম আহবায়ক অঞ্জন পুরকায়স্থ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষক লীগের আহবায়ক আলী আমজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলী আক্কাস মুরাদ, মারফত আলী, মাধবী রানী চৌধুরী, আবু লেইচ, নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন, সাংবাদিক মহসিন কবির প্রমুখ।

অংশগ্রহণকারীগণ আমাদের সংবিধান ও জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের আলোকে জামালগঞ্জে সমতা, বৈষম্যহীনতা, দাসত্বমুক্ত, নির্যাতন ও অবমূল্যায়নমুক্ত, ব্যক্তির আইনের চোখে স্বীকৃতি, সমতা, বিচার ও আশ্রয় লাভের অধিকার, গোপনীয়তা রক্ষা, মতামত প্রদান ও তথ্য লাভের অধিকার, শান্তিপূর্ণভাবে সমাবেশ ও সংগঠন কারার অধিকার প্রদান করে একটি সহিংসতাবিহীন মানবিক সমাজ গড়ে তোলার লক্ষে দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দদের একত্রে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.