Sylhet Today 24 PRINT

বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০১৮

বড়লেখায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (৭ অক্টোবর) সকালে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ লনি বেগম উপজেলার সুজানগর ইউপির বাবনের চক গ্রামের বাসিন্দা ও আজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী মইজ উদ্দিন বলাইর স্ত্রী।

স্বামীর দাবি লনি বেগম আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো লনি বেগম রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে মেয়ে জুনা বেগম বারান্দায় চালের কাঠের সাথে গলায় ওড়না পেছানো লুমা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘নিহতের স্বামী থানায় অপমৃত্যু মামলা করেছেন। তার দাবি স্ত্রী লনি বেগম মানসিক রোগী। তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য গৃহবধূর পরিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.