Sylhet Today 24 PRINT

চোলাই মদসহ বড়লেখায় গ্রেপ্তার ১

বড়লেখা প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ বাজার এলাকা থেকে ৮ লিটার চোলাই মদসহ সোনাহর আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৬ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সোনাহর আলী পশ্চিম দক্ষিণভাগ গ্রামের অজই মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) প্রভাকর রায়ের নেতৃত্বে দক্ষিণভাগ বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পেশাদার মাদক ব্যবসায়ী সোনাহর আলী পালানোর সময় আটক হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) প্রভাকর রায় বাদী হয়ে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় থানায় মামলা করেছেন। মামলা নং-০৬।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদসহ সোনাহরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (৭ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.