Sylhet Today 24 PRINT

বড়লেখায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০১৮

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিয়ম সভা করেছে মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ।

রোববার (৭ অক্টোবর) বিকেলে পৌর শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহালে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক।

থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিধান চন্দ্র সাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ পালের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহসভাপতি গোপাল দত্ত, পল্লী বিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসের পরিচালক রনজিৎ কুমার দাস, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।

সভায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মণ্ডপে নিজস্ব আলোক ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এবার বড়লেখা উপজেলায় ১৩৩টি মণ্ডপে সার্বজনীন ও ১৯টি মণ্ডপে ব্যক্তিগতভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.