Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন

বানিয়াচং প্রতিনিধি  |  ০৭ অক্টোবর, ২০১৮

হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য রৌশন আরা ভুইয়া লাকীকে আহবায়ক ও বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য নাসরিন আক্তার মায়াকে সদস্য সচিব করে বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামী লীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  

রোববার (৭অক্টোবর) জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জমিলা খাতুন ও সাধারণ সম্পাদিকা ইসমত আরা বেগম এই আহবায়ক কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন- যুগ্ম আহবায়ক বেবী রাণী, মীরা নন্দী, বিউটি রানী দাস, হাসেনা বানু, সুজাতা বেগম।

সদস্যরা হলেন- আলিমুন্নেছা, আঙ্গুরা বেগম, তুহিন সুলতানা, শিখা রাণী, খোদেজা বেগম, সফুরা খাতুন, গুলবাহার বেগম, হোসনে আরা বেগম, শ্যামা আক্তার, মনোয়ারা বেগম, আমিনা খাতুন, বানু বেগম, ফারজানা বেগম ও অঞ্জলা বালা অধিকারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.