Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া ও মিলাদ সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে সিলেটে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মহানগর বিএনপির উদ্যোগে ৮ অক্টোবর সোমবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
 
উক্ত দোয়া মাহফিলে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।

এদিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ওপেন হার্ট সার্জারির জন্য ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে অবস্থান করছেন। রোববার  রাতে তাঁর অপারেশন হওয়ার কথা রয়েছে। তাঁর রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.