Sylhet Today 24 PRINT

আজ সিলেটেও সড়ক অবরোধ করবে মুক্তিযোদ্ধা সন্তানরা

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০১৮

সরকারী চাকুরীতে ৩০ শতাংশ কোটার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সিলেটেও সড়ক অবরোধ করবে মুক্তিযোদ্ধা সন্তানরা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আজ সারাদেশে অবরোধ কর্মসূচীর ডাক দিয়েছে।

এরঅংশ হিসেবে সিলেটের সকল উপজেলায় সড়ক অবরোধ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি সালাউদ্দিন পারভেজ।

তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল থেকে সিলেট নগরীসহ সিলেটের সব উপজেলায় সড়ক অবরোধ কর্মসূচী পালন করবে মুক্তিযোদ্ধা সন্তানরা। দক্ষিণ সুরমার চন্ডিপুলে ঢাকা-সিলেট মহাসড়কেও অবরোধ করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চলবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.