Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে আমদানি নিষিদ্ধ সিগারেট ও বিড়িসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০১৮

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় নিষিদ্ধ পাতার বিড়ি ও সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৭ সেপ্টেম্বর) উপজেলার তামাবিল রোডস্থ হরিপুর গ্যাস ফিল্ডের ৭নং কূপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. সাইদুল ইসলাম (৪৩) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের প্রয়াত মগল আলম মজুমদারের ছেলে।

র‍্যাব জানায়, সাইদুলের কাছ থেকে ৪২ হাজার বিড়ির শলাকা ও ২৮শ পিস সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিড়ি ও সিগারেটসহ গ্রেপ্তারকৃত আসামিকে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.