Sylhet Today 24 PRINT

রাজনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৭ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে উপজেলার পৈতুরা গ্রামস্থ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মায়া মিয়া ওরফে মোফাজ্জল (৪২) রাজনগর উপজেলার পৈতুরা গ্রামের আশ্বর উল্যার ছেলে। তিনি নারী ও শিশু নির্যাতন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক একজন আসামি।

গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.