Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় নাশকতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

জামালগঞ্জ প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০১৮

সুনামগঞ্জের ধর্মপাশায় নাশকতার মামলায় পিয়াস আহমেদ তালুকদার (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

রোববার (৭ অক্টোবর) রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পিয়াস আহমেদ তালুকদার উপজেলার সেলবরষ ইউনিয়নের সরিশ্যাম গ্রামের আব্দুল হেকিম তালুকদারের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশার থানার অফিসার ইনচার্জ (ওসি) সুরঞ্জিত তালুকদার  বলেন, নাশকতার মামলায় পিয়াস আহমেদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.