Sylhet Today 24 PRINT

আ.লীগের শাসনে নির্যাতন-নিপীড়নের কোন ইতিহাস নেই: এমপি ইমরান

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০১৮

সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, আওয়ামী লীগ কখনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে না। স্বাধীনতার জন্মলগ্ন থেকে অদ্যাবধি দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। বর্তমানেও সেই সেবার মানসিকতা অব্যাহত রেখেছে।

সোমবার (৮ অক্টোবর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে রাজনীতি করে বলেই আওয়ামী লীগকে জনগণ ভালোবাসে। আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় নির্যাতন নিপীড়নের কোনো ইতিহাস নেই, আছে উন্নয়নের মাইলফলক। জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ আবারো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসবে। আবারো জনগণ শেখ হাসিনাকে রাষ্ট্র নায়ক বানাবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী মো. আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মো. আফতাব আলী কালা মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জেলা পরিষদ সদস্য (মহিলা) তামান্না আক্তার হেনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আমিন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল হক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইয়াকুব আলী, হাজী সামিম আহমদ, মুল্লুক হোসেন, মতিউর রহমান, কৃষ্ণ ধন সিংহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.