Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ পৌর বিএনপির কমিটি বিলুপ্ত, দুই নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জ পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস ও জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে শোকজ করা হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সিলেট জেলার আওতাধীন গোলাপগঞ্জ পৌর বিএনপির কমিটি দীর্ঘদিন থেকে নিস্ক্রিয়তা ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে। এছাড়া দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস ও জেলা উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে শোকজ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.