Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখলা চা বাগানে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কমলগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত দুলাল মিয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৬ অক্টোবর) রাতে পাত্রখোলা চা বাগানের মসজিদ লাইনে ধর্ষণের ঘটনার অভিযোগে রোববার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে মসজিদ লাইনের তারা মিয়ার মেয়ে (৪) দুলাল মিয়ার এর ঘরে টিভি দেখতে যায়। এসময় শিশুটিকে একা পেয়ে দুলাল মিয়া জোর পূর্বক ধর্ষণ করে।

পরে বিষয়টি জানাজানি হলে রোববার দিনে শিশুটির বাবা দুলালের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে  রোববার রাতেই দুলাল মিয়াকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানার পুলিশ।

ওসি মো. আরিফুর রহমান ঘটনার জানান, পাত্রখলা চা বাগানে শিশু ধর্ষণের অভিযোগ এনে থানায় করা লিখিত অভিযোগটিকে মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে। মামলার আসামী দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.