Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে সড়ক অবরোধ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০১৮

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (৮ অক্টোবর) সকাল ১০টায় আধাঘন্টাব্যাপী সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ফেরিঘাট এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এসময় অবরোধের কারণে সড়কে দু’দিকেই অনেক যানবাহন আটকে পড়ে।

অবরোধ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. আব্দুল হাই (নান্না মিয়া), সহ-সভাপতি বাবু মিয়া, সাধারণ সম্পাদক সেলিম আহমদ জুবেল, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বাচ্ছু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক কাওছার জেবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সদস্য কয়েছ আহমদ, মনি মিয়া, ইউনিয়ন সচিব আশরাফুল রুকনুজ্জামান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.