Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়নের ২ শতাধিক মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক চিফ হুইপ, সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, মুন্সীবাজার ইউপি প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.