Sylhet Today 24 PRINT

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সদর উপজেলার মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০১৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগন ও উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলেন্দু ভূষণ দে অনুপ, সাধারণ সম্পাদক রাজু গোয়ালাসহ ইউনিয়ন কমিটি এবং সকল পূজামণ্ডপের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আর্থিক অনুদান ও আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়।

এবারে সদর উপজেলায় মোট ৫৫টি সার্বজনীন পূজামণ্ডপে দুর্গাপূজা পূজা উদযাপিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.