Sylhet Today 24 PRINT

রাজনের খুনিদের ধরতে ১২ ঘন্টার আল্টিমেটাম (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুলাই, ২০১৫

শিশু রাজনের খুনিদের ধরতে প্রশাসনের প্রতি ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী। রোববার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে রাজনরে বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী এ আল্টিমেটাম দেয়।

১২ ঘন্টার মধ্যে সকল খুনিরা গ্রেফতার না হলেতারা সিলেট অচল করার মতো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়।

রবিবার রাত ১১ টায় বিক্ষোভ সমাবেশে এলাকার মুরব্বী আশরাফ চৌধুরী, নিজাম উদ্দিন, আবদুজ জহির সহ অন্যান্য বক্তারা অভিযোগ করেন, দিনে দুপুরে একটি শিশুকে এভাবে নির্যাতন ও হত্যার পরও পুলিশ তাদের সক্রিয়তা দেখাচ্ছে না।

তবে এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা মো: আব্দুল্লাহ বলেন, আসামীদের ধরতে পুলিশ সব চেষ্টা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.