Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মা সমাবেশ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ১নং ভানুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১১টায় এ সমাবেশের আয়োজন করা হয়।

১নং ভানুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক হাজী মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মা সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, হকতিয়ারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল হক (স্বপন), তেঁতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর উদ্দীন ও কোনাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজ উদ্দীন।

প্রায় শতাধিক মায়ের উপস্থিতিতে এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি বাড়িতে মায়েদের ভূমিকা কি হতে পারে এ সম্পর্কে অতিথিরা বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.