Sylhet Today 24 PRINT

দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে আইনশৃংঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আছকির মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটু প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.