Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ অক্টোবর, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার তেতলী টিলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল করিম তোরণ মিয়া (৫৫) বিদ্যুৎ আইনের মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি দক্ষিণ সুরমা উপজেলার তেতলী গ্রামের প্রয়াত আব্দুল বারির ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.