Sylhet Today 24 PRINT

এএমসির দুই পরিচালকের ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ পরিদর্শন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৮

সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন অল্টার নেটিভ মেডিকেল কেয়ার (এ.এম.সি.) এর পরিচালক ডা. মনোয়ারা সুলতানা ও উপ পরিচালক ডা. এ. বি.এম. আব্দুল লতিফ।

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে এএমসি পরিচালকবৃন্দ সিলেটের উপশহরস্থ  সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।  এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মুহিবুর রহমান খান, প্রভাষক হাকিম মো. নুরুল হক, ডা. হুজ্জাতুল ইসলাম রুকন, মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম, ইউনানী স্টুডেন্ট ফোরামের প্রেসিডেন্ট ডা. মো. গিয়াস উদ্দিন, ডা. রাসেল আহমদ ফয়েজ, ডা. কামরুল ইসলাম সেবুল, ডা. জাবের আহমদ, ডা. রাজু আহমদ, রুবেল আহমদ, ইমন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.