Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০১৫

ঢাকা-সিলেট মহা সড়কের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়কের মোড়ে গাড়ী চাপায় এক অজ্ঞাত মহিলা (৪০) এর মৃত্যু হয়েছে।

রোববার রাত প্রায় সাড়ে ৯টার দিকে ওই মহিলাকে অজ্ঞাত একটি গাড়ী চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়’রা লাশ পড়ে তাকতে দেখে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.