Sylhet Today 24 PRINT

সিলেটে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গণতন্ত্রী পার্টির মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৮

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনের গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মো. আরশ আলী সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর তালতলস্থ দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির সভাপতি মো. আরিফ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি লোকমান আহমদ, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, জাসদের জেলা সাধারণ সম্পাদক কে.এ. কিবরিয়া, গণতন্ত্রী পার্টির জেলা সহ সভাপতি প্রকৌশলী মো. আইয়ুব আলী, বিপুল বিহারী দে, মাছুম আহমেদ, আব্দুল কুদ্দুছ সরদার, সৈয়দ সয়েফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, শংকর ঘোষ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.