ছাতক প্রতিনিধি | ০৯ অক্টোবর, ২০১৮
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, সরকারের অত্যাচার-নির্যাতনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। মানুষ অধিকার ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে পড়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজারে খালেদা জিয়ার মুক্তিসহ ৭দফা দাবিতে লিফলেট বিতরণ ও মিছিল শেষে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিএনপির ৭ দফা দাবি সরকারকে মেনে নেয়ার আহবান জানিয়ে অন্যতায় কঠোর আন্দোলনের মাধ্যমে বাকশালী সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেন তিনি। দেশের মানুষ গণতন্ত্র ও দেশ রক্ষায় বিনা ভোটের এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে বলেও জানান।
বোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন জালু‘র সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক চেয়ারম্যান শামছুল হক নমু, যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, হারুনুর রশীদ, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী।
বক্তব্য রাখেন বিএনপি নেতা সফিকুল আলম ছালেক, খলিলুর রহমান, মনির উদ্দিন, হাফিজুল ইসলাম জুয়েল, আব্দুল মালেক, আব্দুল মতিন, আব্দুল ওয়াদুদ, নুর মিয়া মেম্বার, খোরশেদ মেম্বার, ডা. এ আর খোকন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান, রিগেন মিয়া, জেলা যুবদল নেতা মাধব রায়, আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের ডা. আলম শিকদার, ডা. ইসমাইল হোসেন, এনামুল হাসান, জসিম আহম্মদ, ঈমান আলী, জামাল উদ্দিন, শাহজাহান, হাবিবুর রহমান, ছাত্রদলের সেলিম আহমদ, হাসান মাহবুব, কামরুল ইসলাম, এমরান আহমদ মুন্না, শাহিন মিয়া, সোহেল আহমদ, মাহবুব আহমদ, দেলোয়ার হোসেন, কবির মিয়া, রায়হান আহমদ, রুবেল মিয়া, রফিকুল ইসলাম, অনিক মিয়া, আহম্মদ হোসেন প্রমুখ।