Sylhet Today 24 PRINT

সিলেট বিএনপির বিক্ষোভ কর্মসূচি বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৮

২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় রায়কে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

বৃহস্পতিবার বেলা ৩টায় সিলেট রেজিষ্টারী মাঠে এই কর্মসূচি পালন করা হবে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএনপি।  

যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ কর্মসূচি সফলের জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

বুধবার এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বৃহস্পতিবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.