Sylhet Today 24 PRINT

রায় প্রত্যাখ্যান করে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক, বাবরসহ ২১ জনকে দণ্ডিত করার প্রতিবাদে রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।

বুধবার (১০ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির পুরাতন বাসস্টেশনস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি কিছু দূর এগোনোর পরই পুলিশের বাঁধার মুখে পড়ে। এ সময় রাস্তায় বসেই পথসভা করেন নেতৃবৃন্দ।

পথসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, সহসভাপতি আবুল মনসুর শওকত, নাদির আহমদ, রেজাউল হক, ওয়াকিফুর রহমান গিলমান, আনসার উদ্দিন, আনিসুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.