Sylhet Today 24 PRINT

রাজনগর থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজনগর সংবাদদাতা |  ১৩ জুলাই, ২০১৫

মৌলভীবাজারের রাজনগর উপজেলার এমপির বাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ রুবেল আহমদ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোরে তাকে আটক করা হয়। রুবেল উপজেলার দিশালোক গ্রামের দুদু মিয়ার ছেলে।

রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ মিয়া জানান, রুবেল দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে ভোরে এমপির বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.