Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের ব্র্যাক বিতর্ক বিকাশ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্র্যাক বিতর্ক বিকাশ প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিষয় ছিল “শিক্ষার্থীদের উন্নতির জন্য পাঠ্যবই যথেষ্ট” এর পক্ষে অবস্থান নেয় কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিপক্ষে অবস্থান নেয় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের প্রভাষিকা হামিদা খাতুন, প্রভাষিকা শাহরিয়ার জেবিন, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষিকা রাবেয়া খাতুন। মর্ডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। কোচ এর দায়িত্ব পালন করেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মাহবুব চৌধুরী।

ব্র্যাক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষের দল কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। পক্ষে শিক্ষার্থী আফিয়া শারমিন চৌধুরী (৯ম শ্রেণী), লাফিছা জান্নাত চৌধুরী (৯ম শ্রেণী), শাকেরা আক্তার (৭ম শ্রেণী) ও সিগ্ধা গোস্বামী অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.