কমলগঞ্জ প্রতিনিধি | ১০ অক্টোবর, ২০১৮
২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায়কে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
(১০ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ভানুগাছ বাজারে তাৎক্ষনিক একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানী তৈমুর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদনান বুলবুল, যুগ্ম আহবায়ক সৈয়দ রুমন আলী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাজী ফয়সাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর সাদেক জামী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমান মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অজানা আহমদ কামরান প্রমুখ।