Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা |  ১৩ জুলাই, ২০১৫

মৌলভীবাজারের শমসেরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় প্রিমিয়াম হোটেলের শ্রমিক মনসুর মিয়া (২২) মারা গেছেন।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মনসুর সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি গ্রামের মুসলিম খানের ছেলে।

মনসুরের বড় ভাই বাবুল খান জানান, মসনুর পাঁচ/ছয় বছর ধরে এই হোটেলে কাজ করে আসছিলেন। দুপুরে হোটেলের ভেতরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ অবস্থায় সহকর্মীরা মসনুরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.