Sylhet Today 24 PRINT

রাজনের খুনীদের শাস্তির দাবীতে নগরীতে মানববন্ধন, সমাবেশ

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুলাই, ২০১৫

শিশু রাজনের ওপর নির্যাতনের পর হত্যা করার ঘটনায় ফুঁসে ওঠছে সিলেটবাসী। বর্বরোচিত এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবীতে নগরীরতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠন।

দুপুর থেকে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সমানের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ যুব মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও 'সিলেটবাসী’র ব্যানারে ক্রিকেট সংশ্লিষ্টরা।

মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তরা অবিলম্বে কামরুল, আলী ময়নাসহ সকল আসামিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।

ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন বক্তারা।

জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক জুনিয়রের নেতৃত্বে 'সিলেটবাসী'র ব্যানারে মানববন্ধনে অংশ নেন ক্রিকেট খেলোয়াড় ক্লাব কমকর্তা সহ আরও অনেকে।

উল্লেখ্য, গত বুধবার সকালে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। প্রায় আধ ঘণ্টাব্যাপি এ ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.