Sylhet Today 24 PRINT

গ্রেনেড হামলার রায় প্রত্যাহারের দাবিতে দিরাইয়ে বিএনপির বিক্ষোভ

দিরাই প্রতিনিধি |  ১১ অক্টোবর, ২০১৮

২১শে আগস্ট গ্রেনেড হামলার রায় প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দিরাই উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দিরাই পৌর শহরের থানা রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে আসলে পুলিশের বাঁধা পেলে কার্যালয়ের সামনে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাপ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাধারণ সম্পাদক ফারুক সরদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.