জৈন্তাপুর প্রতিনিধি | ১২ অক্টোবর, ২০১৮
সিলেটের জৈন্তাপুর উপজেলার নারী শিক্ষা বিস্তারের একমাত্র প্রতিষ্ঠান ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের ৪তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে কলেজের প্রতিষ্ঠাতা সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৪তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, ইমরান আহমদ সরকারি কলেজের প্রিন্সিপাল ড. এনামুল হক সরদার, ভাইস প্রিন্সিপাল শাহেদ আহমদ, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাবেক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাদির, সাবেক জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, নজরুল ইসলাম, মোস্তফা মিয়া, আব্দুল মন্নান, জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, শাহীন আহমদ, ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, মাহবুবুর রহমান সবুজ, কুতুব উদ্দিন।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকা সহ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
অপরদিকে দুপুর সাড়ে ১২ জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজে ৪তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি।