Sylhet Today 24 PRINT

আরিফের বিজয়ে আধ্যাত্মিকতা দেখছেন আইনজীবী নেতা

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০১৮

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. লালা বলেছেন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আধ্যাত্মিক ভাবে পাস করেছেন আরিফুল হক চৌধুরী। আমরা তো মনে করেছিলাম তিনি এবার পাস করতে পারবেন না। কিন্তু তিনি এবার আধ্যাত্মিক ভাবেই পাস করেছেন।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে ড. জামিলুর রেজা চৌধুরী জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত হওয়ায় সিসিকের পক্ষ থেকে সিলেটের একটি হোটেলে আয়োজিত নাগরিক সংবর্ধনায় শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় শুভেচ্ছা বক্তব্য দেন লিটল মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তা এস এ ফারুক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মনির উদ্দিন, শিক্ষাবিদ ড. কবির চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবুল কাশেম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝির বিন আলম, ড. শামিমুর রহমান, সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খান, নাজনিন আক্তার, আজম খান, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. লালা, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.