Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০১৮

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল ইউনিয়ন শাখা।

শুক্রবার সকাল ১১ টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় সাবেক সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ৩নং সদর ইউনিয়ন শাখা।

বিশেষ অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সঞ্জয় রায় রাজু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার বিশ্বাস,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি শ্রীপদ দেব সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.