সিলেটটুডে ডেস্ক | ১২ অক্টোবর, ২০১৮
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে এদেশের মেহনতি শ্রমিকগণ। শ্রমিকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে সকলকে একসাথে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী নয়, তিনি এখন বিশ্ব নেত্রীতে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেন মিসবাহ উদ্দিন সিরাজ।
শুক্রবার (১২ অক্টোবর) সকালে সিলেট নগরীর তালতলাস্থ টিএন্ডটির সম্মেলন কক্ষে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা ও মহানগর শাখার সমাবেশে পরবর্তী বর্ণাঢ্য র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, মো. হারুন, আব্দুল ওয়াদুদ, জমশেদ বক্ত মনন, আজিজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, উপদেষ্টা আউয়াল হোসেন, মহানগর শ্রমিক লীগ নেতা জাকারিয়া আহমেদ টিপু, দপ্তর সম্পাদক দোলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক সুশান্ত দেব, মহানগর শ্রমিক লীগ নেতা ছাদিকুর রহমান সাদিক, এনামুল হক লিলু, তাজ উদ্দিন খান আলম, রেজানু রহমান সেলিম, আবুল বাশার, সড়ক ও জনপথের কার্যকরী সভাপতি রুস্তম খান, ফরহাদ আহমেদ, গিয়াস উদ্দিন চৌধুরী, শেখ তোফায়েল আহমেদ সেফুল, জেলার সহ-সম্পাদক শাজা মিয়া, নুর এ আলম, প্রনয় ঘোষ, সিলেট গ্যাস ফিল্ডের সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান, জেলা শ্রমিক লীগের সিনিয়র সদস্য বিধু ভূষণ চক্রবর্তী, নাজিম উদ্দিন খান, অপূর্ব কান্তি দাস, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি মুফাক্কারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন এর সভাপতি সুদর্শন ভট্টাচার্য, শ্রমিক লীগ নেতা মনির উদ্দিন, বাংলাদেশ ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক আজিজ আহমেদ, সোনালী ব্যাংকের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ চৌধুরী, কৃষি ব্যাংকের সভাপতি আসকির মিয়া, সাধারণ সম্পাদক শানুর আলী, সাধারণ সম্পাদক আব্বাস আলী, অগ্রণী ব্যাংক সিবিএর সভাপতি আব্দুল জলিল, রিক্সা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শাহ্ আলম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জনতা ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, রুপালীর ব্যাংকের সভাপতি ফারুক আহমদ চৌধুরী, রুপালী ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইয়াছিন আহমদ সুমন, মাসুম আহমদ তারেক, কয়েছ আহমদ, নুর উদ্দিন আহমদ, নাজমুল ইসলাম মাসুম, জকি খান, মহিলা শ্রমিক লীগ নেত্রী নাজমা খানম চৌধুরী, শ্রমিক লীগ নেতা রাসেলুজ্জামান, ইমরান চৌধুরী, নজরুল ইসলাম, রিয়াজ উদ্দিন বাবু, সাদ্দাম হোসেন ফরহাদ, হোটেল রেস্তোরা শ্রমিক লীগ নেতা আবুল কাশেম ও নাসির উদ্দিন, যুব শ্রমিক লীগের সভাপতি প্রনয় ঘোষ, সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, জালালাবাদ গ্যাস সিবিএর সভাপতি শাহ আলম ভুইয়া, সাধারণ সম্পাদক মুরলী সিংহ, সালাউদ্দিন মাসুম, আফিকুর রহমান আফিক, গোলাম মোস্তফা, সোহেল আহমদ, এরশাদ মিয়া, ধ্রুব জ্যোতি দে, সামিউল ইসলাম, সালাউদ্দিন, সাঈদ ইকবাল, কানু কাঞ্চন, সেলিম আহমদ, মালেক তালুকদার প্রমুখ।
এর আগে সকাল ১০টায় তালতলাস্থ টিএন্ডটি সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে রেজিস্ট্রারী মাঠের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।