Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০১৫

বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রাম থেকে এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ (৪৫) উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রবিবার বিকাল সাড়ে ৬টায় ঐ গ্রামের পাশ্ববর্তী হাওরে একটি মৃতদেহ দেখতে পান গ্রামবাসী। পরে বানিয়াচং থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ বলা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.