Sylhet Today 24 PRINT

সিলেটে সুধীজনদের সাথে ভারতের সহকারী হাইকমিশনারের মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৮

সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার এল. কৃষ্ণমূর্তি। শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সিলেটের সহকারী হাই কমিশনার কার্যালয়ের সেকেন্ড সেক্রেটারি গিরিশ পূজারীর আমন্ত্রণে এসময় এল. কৃষ্ণমূর্তি বলেন- ঢাকার পর সিলেট এবং খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশন অফিস করেছে। সিলেটে এসে আমি খুবই আনন্দিত। এসময় যেকোনো প্রয়োজনে সরাসরি তার সাথে যোগাযোগের জন্য আহবান জানান তিনি।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন- গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ব্যারিস্টার আরশ আলী, রামকৃষ্ণ মিশন সিলেটের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট চেম্বারের সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সিনিয়র সাংবাদিক আল আজাদ, বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, আবৃত্তি শিল্পী মোকাদ্দেস বাবুল, নাট্যজন নিরঞ্জন দে যাদু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.