Sylhet Today 24 PRINT

দুর্গাপূজা উপলক্ষে সিলেটে অর্থমন্ত্রীর পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৮

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অর্থমন্ত্রী আব্দুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত তহবিল থেকে সিলেট মহানগর ও সদর উপজেলার ১০৩টি পূজা মণ্ডপে নগদ ১০ লক্ষ ৩০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর হাফিজ কমপ্লেক্সে নগদ অর্থ প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, ড. এ. কে. আব্দুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, আওয়ামী লীগ নেতা আজহার উদ্দিন জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় সদস্য রজত কান্তি ভট্টাচার্য, মহানগর পূজা পরিষদের সভাপতি সুব্রত দেব, সহ সভাপতি মলয় পুরকায়স্থ, প্রদীপ দেব।

মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে সিলেট মহানগরীর সকল সার্বজনীন পূজা মণ্ডপ, সিলেট সদর উপজেলার সার্বজনীন পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, মোগলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়া, সিলেট সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি নিলেন্দু দে অনুপ, সাধারণ সম্পাদক রাজু গোয়ালা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই কথাটি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনেপ্রাণে বিশ্বাস করেন বলেই আজ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে সমাদৃত।

বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন এই উৎসব যাহাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উৎসব মুখর হয়ে উঠে সেই লক্ষে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.