Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নবীগঞ্জ প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০১৮

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সঈদপুর বাজার চৌমুহনীতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের বাজারের সঈদপুর নামকস্থানে রাস্তা পারাপারের সময় এক পথচারীকে অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই পথচারী। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত ব্যাক্তির বয়স অনুমান (৫০)।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্বার করে স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখনো পরিচয় পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.