বানিয়াচং প্রতিনিধি | ১৩ অক্টোবর, ২০১৮
“দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি” এমন প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ পালন করা হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকারের সভাপতিত্বে ও পিআইও প্লাবন পালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জি, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সামছুল আলমসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।