Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৮

“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ পালিত হয়।
 
শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উদ্যোগে এক প্রায় দুইশত শিক্ষার্থীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.