Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পর্যটন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খাঁন।

এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, ট্যুরিষ্ট পুলিশ শ্রীমঙ্গল সাব-জোনের ওসি মো. মইনউদ্দিন, পর্যটন সেবা সংস্থার আহবায়ক আবু সিদ্দিক মুসা, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল ট্যুর গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস দাশ, গ্রীন লীফ রেষ্ট হাউজ ও ইকো ট্যুরিজমের পরিচালক এস কে দাশ সুমন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা শ্রীমঙ্গলের পর্যটন শিল্প বিকাশে পর্যটন কর্পোরেশনের কাছে এই অঞ্চলের পর্যটনের বিভিন্ন বাধা বিপত্তি ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন এবং এগুলো যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.