বালাগঞ্জ প্রতিনিধি | ১৩ অক্টোবর, ২০১৮
'কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বালাগঞ্জে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রীতি ভূষন দাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।