শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৩ অক্টোবর, ২০১৮
'কমাতে হবে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
শনিবার (১৩ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন কৌশলের মহড়া দেখায় ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশনের কর্মীরা।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশনের কর্মকর্তা আজিজুল হক।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও দুর্যোগ ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান।